বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আইন উপদেষ্টার বক্তব্যে ট্রাইব্যুনালের অসন্তোষ প্রকাশ।

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলাগুলোর মধ্যে ৩ থেকে ৪টির রায় অক্টোবরের মধ্যে হয়ে যাবে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এমন আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসব মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, কিছু পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা আসামি হিসেবে আছেন।

জুলাই হত্যাকাণ্ড মামলার রায় প্রকাশের সময় নিয়ে আইন উপদেষ্টার এমন বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার।

বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন। কারো ধার ধারে না। আমরা কারো কথাও শুনব না। এ ধরনের বক্তব্য বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি করবে।’ ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, যেখানে মামলার তদন্তই শেষ হয়নি তখন রায়ের কথা বললে বিচার নিয়ে বিরূপ ধারণা তৈরি হবে। এ ধরনের মন্তব্য আসতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এদিন গুম, খুন, অপহরণ, নির্যাতনের মামলায় হাজির করা হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102