মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক সিইসি বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর মগবাজারের ইনসাফ আল বারাকা হাসপাতালে মারা যান তিনি। গত ৫ জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবদুর রউফের হার্টে অপারেশন করা হয়।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান, জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের জন্ম ১৯৩৪ সালের পহেলা ফেব্রুয়ারি। তিনি অ্যাডভোকেট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হন। পরে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচাপতি হন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102