বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গাজীপুরের পূবাইলে জব্বার মার্কেটে আগুন।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের পূবাইলে জব্বার মার্কেটে আগুন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি কলের বাজার জব্বার মার্কেট নামে একটি আধাপাকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে অভিযোগ পাওয়া যায় ।

মঙ্গলবার (০৪ঠা ফেব্রুয়ারী ২০২৫ ইং) আনুমানিক ভোর ০৪টার দিকে কলের বাজারের নৈশ প্রহরী (সিকিউরিটি গার্ড) ওসমান আলী প্রথমে আগুন দেখতে পেয়ে মার্কেটের মালিক জব্বার মিয়াকে ফোন দিলে জব্বার মিয়া ফোন পেয়ে দ্রুত কলের বাজার চলে আসেন এবং বিদ্যুতের মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় এবং সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। আনুমানিক ভোর ০৪টার দিকে জব্বার মার্কেটে মেঘডুবি কলের বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির অফিসে প্রথমে আগুনের সূত্রপাত দেখা যায়।

 

মুহূর্তেই আগুন অফিসে ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে পূবাইল থানায় অভিযোগ দায়ের করা হয়। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো: আমিরুল ইসলাম জানান এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102