বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ফকিরহাটে পুকুর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

ফকিরহাটে পুকুর থেকে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার।

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে সুমাইয়া সারমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। নিহত গৃহবধূর ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পারিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শণ করেন। গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো ও ইট বাঁধা অবস্থায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত রয়েছে। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ রয়েছে। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সুত্রধরে নিহতের পরিচয় পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102