বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

অটিজম আক্রান্ত শিশুর পরিচয়হীন জীবনঃ পরিবারের সন্ধানে মানবিক আহ্বান।

মোসাঃ সাফা আক্তার,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
ছবিঃ সংগৃহীত

ছবিঅটিজম আক্রান্ত শিশুর পরিচয়হীন জীবনঃ পরিবারের সন্ধানে মানবিক আহ্বান।

ঢাকার মগবাজার এলাকা থেকে এক বিশেষ চাহিদাসম্পন্ন ১৪ বছর বয়সী ছেলে শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি তার পরিচয় বা নাম বলতে অক্ষম হওয়ায় আপাতত তাকে “নয়ন” নামে ডাকা হচ্ছে। উদ্ধারের পর শিশুটিকে রমনা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বর্তমানে নয়নকে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন পুনর্বাসন কেন্দ্র, মিরপুর-১৪-এ রাখা হয়েছে। শিশুটির পরিবারের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। নয়নের পরিচিত কেউ যদি এই প্রতিবেদনটি দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত রমনা থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭০১৩০৫৫৭৩

একটি শিশুর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য সবার সহযোগিতা জরুরি। আপনার একটি তথ্য এই শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়ক হতে পারে। মানবিকতার স্বার্থে আপনার দায়িত্বশীল ভূমিকা প্রার্থনা করছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102