শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের জনকল্যাণ-প্রযুক্তিনির্ভর বাজেটকে স্বাগত জার্মানি বিএনপির বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতি নিয়ে ঢাকায় উচ্চ পর্যায়ের সম্মেলন ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনি মতবিনিময় সভা শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান বাজেটকে কনভেনশনাল বলা সমীচীন নয় : প্রতিমন্ত্রী নুর সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলি চাপায় চালক নিহত।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলি চাপায় চালক নিহত।

বাগেরহাটের শরণখোলায় রড বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে নিয়াজ মোল্লা (২৮) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

নিহত নিয়াজ মোল্লা সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের মনির মোল্লার ছেলে।

গত রবিবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী বাজারে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। তাকে প্রথমে শরণখোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়।

সোমবার (২০ জানুয়ারি) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুড়িয়াখালী বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী রহিম খানের গোলা থেকে তার চালক ট্রলিতে তিন টন রড বোঝাই করে নিয়ে বের হন। বাজারের চৌরাস্তার মোড়ের উঁচু স্থানে অতিরিক্ত রড বোঝাই ট্রলিটি আটকে যায়। এ সময় নিয়াজ মোল্লা আটকে পড়া ট্রলি ধাক্কা দিয়ে ওঠাতে গিয়ে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বাবা মোল্লা। তিনি জানিয়েছেন, একটি দুর্ঘটনার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তার কোনো অভিযোগ নেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102