বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত লালমনিরহাটে বিজিবি ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ আটক ৬ অচেতন করে টাকা-মোবাইল নেওয়ার সময় অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তার কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী মিরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ২৩ সদস্যের কমিটি গঠন বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান, চুক্তি স্বাক্ষর সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের ইবির সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট ও ই-পেমেন্ট সিস্টেম চালু হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

পরিচালক রায়হান রাফির বাবা মারা গেছেন।

চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজ উদ্দিন চৌধুরী মারা গেছে।

রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাফির বন্ধু সোহাগ। তিনি বলেন, আংকেলকে সিলেটে উনাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন তিনি। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

প্রসঙ্গত, রাফীর পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102