বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মাধবপুরে দূর্ঘটনায় বাদশা কোম্পানীর ২ নারী শ্রমিক নিহত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

মাধবপুরে দূর্ঘটনায় বাদশা কোম্পানীর ২ নারী শ্রমিক নিহত।

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে টমটম ইজিবাইকের পেছনে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ২ নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের দরগাহ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, নিহত শ্রমিকরা বাদশা কোম্পানীর পাইওনিয়ার ডেনিম কারখানার শ্রমিক। সকালে টমটম ইজিবাইকযোগে তারা কারখানায় যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের দরগা গেইট এলাকায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর কারখানার বিক্ষুবদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102