মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

প্রথমবার দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

প্রথমবার দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত।

দেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে রিওভাইরাস। পাঁচ জনের শরীরে এই ভাইরাস পেয়েছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)।

তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন পাঁচ জনই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন বলেন, ‘খেজুরের কাঁচা রস খেয়ে প্রতিবছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমন লক্ষণ দেখে সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও পাঁচ জনের শরীরে পাওয়া গেছে রিওভাইরাস।’

নতুন রোগজীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণায় এই ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তাহমিনা শিরীন।

রিওভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনিক এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহও দেখা দিতে পারে।

এই ভাইরাসটিতে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা।

বিশ্বে প্রথম রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102