বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

টানা জয়ে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

টানা জয়ে সিরিজ সমতায় শেষ করল বাংলাদেশ।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় চার ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কাই পড়েছিল সুমাইয়া আক্তারের দল। সেখান থেকে শেষ দুই ম্যাচ টানা জিতে সিরিজ সমতায় শেষ করেছে জুনিয়র টিম টাইগ্রেস।

সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯.৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ ২৪ রান করেন জান্নাতুল মাওয়া। ২০, ২১ ও ১৫ রানের আরও কয়েকটি কার্যকরী ইনিংস খেলেন যথাক্রমে ইভা, আফিয়া আসিমা এবং সাদিয়া আক্তার।

শ্রীলঙ্কার রাশ্মিকা সেয়ান্দি নেন ৩ উইকেট। চামোদি প্রবোধ মুনাসিংহের পকেটে ঢোকে ২ উইকেট। বাকি তিন উইকেট পান অন্য তিন বোলার।

ব্যাটের পর বলেও দারুণ পারফরম্যান্স করেন জান্নাতুল মাওয়া, তার ৩ উইকেট শিকারে ১২৭ রানের লক্ষ্যে নামা লঙ্কানদের ইনিংস থামে ১০৫ রানে। সর্বোচ্চ ৪৪ রান আসে হিরুনি হানসিকার থেকে। ২৫ রান করেন অধিনায়ক মানুদি নানায়েক্কর।

বোলারদের দৃঢ়তায় লঙ্কানরা ১০৫ রানে থামলে ২১ রানের জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়ে টিকে ছিল লাল-সবুজের দলটি। প্রথম ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102