রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

প্রতিষ্ঠাবার্ষিকীতে গুঁড়িয়ে দেয়া হলো ছাত্রলীগের পার্টি অফিস।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

প্রতিষ্ঠাবার্ষিকীতে গুঁড়িয়ে দেয়া হলো ছাত্রলীগের পার্টি অফিস।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে দিয়েছেন শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবি থেকে ছাত্রলীগের অস্তিত্ব মুছে ফেলা হয়েছে। কেউ যদি এই সংগঠনকে পুনর্বাসনের চেষ্টা করে, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবো।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102