বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ঢাবির জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন নষ্ট করলেই ব্যবস্থা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

ঢাবির জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি-দেয়াল লিখন নষ্ট করলেই ব্যবস্থা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ছাত্র-জনতা অভ্যুত্থান’ এর স্মৃতিস্বরূপ দেয়াললিখন ও গ্রাফিতি সংরক্ষণে প্রশাসন জরুরি নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অনুযায়ী, ক্যাম্পাসে থাকা সমস্ত দেয়াললিখন ও গ্রাফিতিগুলো কোনোভাবেই মুছে ফেলা বা ক্ষতিসাধন করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো কারণে এই স্মৃতি বিজড়িত দেয়াললিখন ও গ্রাফিতি নষ্ট হয়ে যায়, তবে বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে তা সংস্কারের ব্যবস্থা করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট’ পর্যন্ত ৩৬ দিন ধরে শিক্ষার্থীরা স্বৈরাচার বিরোধী আন্দোলন, গণহত্যার নিদর্শন, এবং আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতির উদ্দেশ্যে গ্রাফিতি আঁকেন এবং দেয়াল লিখন করেন। এসব স্মৃতি সুরক্ষিত রাখতে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, এই স্মৃতি সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ও সংগ্রামকে সম্মান জানাতে চাই এবং সবার সহযোগিতায় তা সংরক্ষণ করতে পারবো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102