সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শান্তিপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক ব্রা‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরচারতলা এলাকার রহিজ মিয়ার ছেলে আকাশ মিয়া এবং ট্রাকের যাত্রী কয়লার মালিক কুমিল্লার কোম্পানীগঞ্জের আমির হোসেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী সিয়াম পরিবহনের একটি বাস (নাইট কোচ) ও সিলেট থেকে আসা কুমিল্লা অভিমুখী কয়লাভর্তি একটি ট্রাক কসবার শান্তিপুর এলাকায় রাত সাড়ে ৩টার দিকে মুখোমুখি সংঘর্ষ হয়। বাস-ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে কয়লার মালিক আমির হোসেন ঘটনাস্থলেই মারা গেছেন। ট্রাকচালক আকাশ মিয়া গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে মারা গেছেন।

জানা গেছে, হাইওয়ে পুলিশ নিহত আমির হোসেনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মামুনুর রহমান গণমাধ্যমকে বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক-বাস সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা গেছে। অপরজন ঢাকা নেওয়ার পথে মারা গেছে। একজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও বাস জব্দ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102