বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ভারতের ৫ সেনা নিহত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ছবিঃ সংগৃহীত

ছবিভারত শাসিত জম্মু ও কাশ্মীরে ভারতের ৫ সেনা নিহত।

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) কাশ্মীরের পুঞ্চ জেলার ঘারোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, সেনা ট্রাকটি রাস্তা থেকে পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

জানা গেছে, সেনা যানটি বানই এর দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়। আহত সেনা সদস্যদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কর্পস হোয়াইট নাইট কর্পসের পক্ষ থেকে জানানো হয়, ‘পুঞ্চ সেক্টরে অপারেশনাল দায়িত্ব পালনের সময় দুর্ঘটনায় পাঁচ সাহসী সৈন্যের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

দ্রুত সাড়া দেওয়ার দল এবং জম্মু-কাশ্মীর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ পরিচালনা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

কাশ্মীরের দুর্গম এলাকায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তার কারণে এসব অঞ্চলে যান চলাচল ঝুঁকিপূর্ণ। সেনা সদস্যরা অপারেশনাল দায়িত্ব পালন করতে গিয়ে এমন দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুঞ্চ জেলার এই মর্মান্তিক দুর্ঘটনা পুরো অঞ্চলে শোকের ছায়া ফেলেছে। নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102