বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সাদপন্থীদের আজীবন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

সাদপন্থীদের আজীবন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল।

টঙ্গীর ইজতেমার মাঠে গভীর রাতে মুসল্লিদের ওপর হামলায় শুরায়ী নিজামের সাথীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভি সাদপন্থীদের কার্যক্রম আজীবন নিষিদ্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হয়। পরে সেখানে তারা একটি সমাবেশ করে। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিবি রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যায়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলীগের সাথীবৃন্দের গাইবান্ধা জেলা শাখার ব্যানারে এই দাবি জানান তারা। পরে তারা সম্মিলিত নানা দাবি তুলে ধরে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি দেন।

সমাবেশে বক্তারা বলেন, ইজতেমার মাঠে রাতে সন্ত্রাসী কায়দায় হামলা করে মানুষ হত্যা করে। তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করবো। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের আজীবন নিষিদ্ধ করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102