বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

মর্টারের ভয়ঙ্কর শব্দে ঘুম ভাঙল সীমান্তের মানুষের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মর্টারের ভয়ঙ্কর শব্দে ঘুম ভাঙল সীমান্তের মানুষের।

কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে মর্টার শেলের ভয়ঙ্কর বিকট শব্দ শোনা গেছে। বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ শব্দ শোনা গেছে।

টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মধ্যরাতে হঠাৎ মর্টার শেলের ভয়ঙ্কর ও বিকট শব্দ শুনে অনেকের ঘুম ভেঙে যায়।

শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুর রহমান ইবনে আমিন বলেন, ঘরে ঘুমাচ্ছিলাম, এসময় রাখাইনের দিক থেকে একটি বিকট শব্দ হয়।এতে আমাদের বাড়িঘর কেঁপে উঠেছে। এটি সম্ভবত মর্টার শেল হতে পারে। আমরা অতীতে কোনো সময় এ ধরনের শব্দ শুনিনি।

দ্বীপের বাসিন্দা মোহাম্মদ জামাল বলেন, রাখাইন রাজ্যে মর্টারের একটি বিকট শব্দ শোনা গেছে। এ ছাড়া আট-দশটি গুলি ও মর্টারের শব্দও শোনা যায়। রাত ২টার দিকে প্রথম যে মর্টারটি ছোড়া হয়েছে মনে হয়েছে যেন আমাদের বাড়িতে পড়বে। আমরা খুব ভয় পেয়েছিলাম, বিশেষ করে ছোট বাচ্চারা।

নাফ নদের তীরবর্তী শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা আবু সাঈদ বলেন, বোমা কি মর্টার নিশ্চিত নয়। তবে খুব বিকট শব্দ হয়েছে যা আগে আমরা কখনো শুনিনি। রাখাইনে বোমা ও মর্টারের বিকট শব্দের কারণে শিশুরা এখন ভয়ে আতঙ্কিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102