বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গুইমারায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন।

আব্দুর রহিম, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
গুইমারায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন।
পার্বত্য খাগড়াছড়ির গুইমারায়  বর্ণিল আয়োজনে, শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টূর্ণামেন্ট।
 (১৮ ডিসেম্বর) বুধবার উপজেলার ষোলটি দল নিয়ে নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের আয়োজন করেছে সম্প্রীতি যুব সংঘ।
এ উপলক্ষে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠকে সাজানো হয়েছে বাহারি সাজে। বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। খেলা উদ্বোধনের আগে অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় নৃত্যের তালে মেতে উঠে শিল্পিরা।
বেলা আড়াইটায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি. জি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, গুইমারা থানার ওসি তদন্ত দিপংকর, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো: ইউছুপ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমন।
কানায় কানায় দর্শক ভরা মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে গুইমারা বাজার একাদশ বনাম আরাফাত রহমান কোকো স্পোর্টি ক্লাব। মুহু মুহু করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে নিজ দলের সমর্থকরা। দৃষ্টিনন্দন খেলাটি নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে গুইমারা বাজার একাদশ। এসময় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সুমন ত্রিপুরা ও বিশাল দে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102