মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ইরানের সঙ্গে যেকোনো কিছু ঘটতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ইরানের সঙ্গে যেকোনো কিছু ঘটতে পারে, ট্রাম্পের হুঁশিয়ারি।

মধ্যপ্রাচ্যজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটিতে অন্তত ৫০০ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছে যে তার দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে যুদ্ধ বেধে যেতে পারে কিনা। এর জবাবে ট্রাম্প বলেছেন, যেকোনো কিছু ঘটতে পারে।

টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যেকোনো কিছু ঘটতে পারে। যেকোনো কিছু ঘটতে পারে। এখন অত্যন্ত অস্থির পরিস্থিতি। এর আগে ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ার বার্তা দিয়েছেন ট্রাম্প।

মার্কিন সরকারের তথ্যানুযায়ী, ট্রাম্পকে গুপ্তহত্যার চেষ্টা চালিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান।

ট্রাম্পের প্রথম মেয়াদে তার নির্দেশে ২০২০ সালে ইরানের শীর্ষ মিলিটারি কমান্ডার কাশেম সোলেইমানিকে বিমান হামলায় হত্যা করা হয়েছিল। এ ছাড়া ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102