মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

 

ভারতীয় আগ্রাসন ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাগেরহাট সদরের চুলকাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার  (১২ডিসেম্বর) বিকালে খুলনা-মোংলা মহাসড়কের পাশে  চুলকাটি প্রেসক্লাবে চত্বরে  একটি বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি চুলকাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে মহাসড়ক ও চুলকাটি বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমানের সভাপতিত্বে
এবং বাগেরহাট সদর থানার সাবেক সদস্য সচিব হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল ফকির, নাসির উদ্দিন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, শেখ মিরানুজ্জামান মিরান, শেখ মিজানুর রহমান মিঠু, ছাত্রনেতা ইমন, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র নেতা মাসুম বিল্লাহ, খান গোলজার, মল্লিক আমিনুল ইসলাম মুক্ত,  কুদ্দুস শেখ, মোস্তাকিন বিশ্বাস, প্রমূখ। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে রাখালগাছি ও খানপুর ইউনিয়ন বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, স্বৈরাচার হাসিনাকে প্রত্যাবাসনের জন্য ভারতের নরেন্দ্র মোদি সকল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় ভারতের মিডিয়ার সমালোচনা করে বক্তারা বলেন, শেখ হাসিনা গুম, খুন করেছে, শেখ হাসিনা বিতাড়িত হওয়ায় পর এদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পাচ্ছে। দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমাদের ভালো কিছু দিল্লি কখনো ভালো চোখে দেখেনি। আগরতলায় আমাদের ডেপুটি হাইকমিশনে আক্রমণ, পতাকার অবমাননা করেছে। বিক্ষোভ মিছিল থেকে ভারতের সকল পণ্য বর্জনের ঘোষণা দেন। সহকারী কমিশনে আক্রমণ, পতাকা ছেঁড়ে ফেলার তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102