বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বাংলাদেশের জন্য কেবল দুইটি যুদ্ধবিমানই যথেষ্টঃ শুভেন্দু অধিকারী।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের জন্য কেবল দুইটি যুদ্ধবিমানই যথেষ্টঃ শুভেন্দু অধিকারী।

বাংলাদেশের জন্য কেবল দুইটি যুদ্ধবিমানই যথেষ্ট বলে মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গের বসিরহাটের গোঘাটাঙ্গায় বাংলাদেশ সীমান্তে বিজেপি এবং বিভিন্ন হিন্দু সংগঠন মঙ্গলবার প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদের কারণ হিসেবে তারা দেখিয়েছে, প্রতিবেশী দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ।বিজেপি বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের পরিস্থিতিকে “অস্থিতিশীল” বলে বর্ণনা করেন এবং বলেন, “আমরা বাংলাদেশের উপর নির্ভর করি না, বরং বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল। আমরা যদি ৯৭টি পণ্য সরবরাহ বন্ধ করি, তাহলে তারা চাল ও পোশাক পাবে না। যদি ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ না পাঠাই, তাহলে ৮০% গ্রামে আলো জ্বলবে না।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “হাসিমারায় ৪০টি রাফায়েল যুদ্ধবিমান রয়েছে। কেবল দুটি পাঠালেই যথেষ্ট হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “দয়া করে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করুন, মন্দির ভাঙচুর বন্ধ করুন। আগামী ১৬ তারিখে আমরা বড় সভা করব। মুহাম্মদ ইউনূসের সরকার সরকার নয়; তারা উগ্রপন্থী, তারা তালেবানের মতো। তারা শেখ হাসিনার বৈধ সরকারকে সরিয়ে দিয়েছে।”

তবে অধিকারী জোর দিয়ে বলেন যে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসবেন।

তিনি বলেন, “শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। ইউনূস সরকার অবৈধ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বিমানবন্দরে অবতরণ করবেন। তাদের তাকে স্যালুট দিয়ে অভ্যর্থনা জানাতে হবে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102