মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। খায়রুল ইসলাম (২৮) শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা অহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপপিলার ৪ নম্বরের পানিশালা সীমান্ত এলাকা দিয়ে ৪/৫ জনের একটি চোরাকারবারিরা দল ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করতে থাকে। এ সময় ভারতীয় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদেরকে ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে বিএসএফ। বিকেলে মামলা দিয়ে সেই দেশের মেখলিগঞ্জ থানায় খায়রুলকে হস্তান্তর করে।

বিজিবির স্থানীয় পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিমের সঙ্গে এ ব্যাপারে কথা বললে তিনি বিস্তারিত জানাতে রাজি না হয়ে ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে কথা বলতে বলেন।

রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়ন (তিস্তা-২) এর অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, মূলত বিএসএফ যাকে আটক করে নিয়ে গেছে সে চোরাকারবারি। ভারতের অভ্যন্তরে পানিশালা নামক এলাকা থেকে তাকে আটক করেছে বিএসএফ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102