রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে র্আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।

পলাশ সাহা,(দুর্গাপুর ও কলমাকান্দা)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
নেত্রকোণার দুর্গাপুরে নানা আয়োজনে র্আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত।
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে নেত্রকোণার দুর্গাপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। মঙ্গলবার সকালে বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি আবু সিদ্দিক রুক্কু,সাধারণ সম্পাদক আল ইমরান সম্রাট গণি,জয়নাল মেম্বার,মুজিবুর রহমান রাজু,খোকন সরকার,রফিকুল ইসলাম,আলাল মিয়া,আশিকুল ইসলাম কমল,আব্দুল আহাদ,সাখাওয়াত হোসেন সজীব,বিকাশ সরকার,রাতুল খান রুদ্র,আল আমিন হাওলাদার সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এই আয়োজনে আলোচনাকালে বক্তারা মানবকল্যাণে নিবেদিত হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা বলেন। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে সোচ্চার ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদ দুর্গাপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ জানান,
আগামী কার্যক্রমসমূহের মধ্যে থাকবে যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য  করা,নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে কাউন্সিলিং প্রদান,সমাজের প্রতিবন্ধীদের সাহায্যকরণ,বেকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান,ইভিটিজিং ও বাল্যবিবাহ বন্ধ করা সহ সমাজের কল্যাণমুখী কার্যক্রম।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102