মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

কুয়াশায় চাদরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট, ফেরি চলাচল বন্ধ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

কুয়াশায় চাদরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট, ফেরি চলাচল বন্ধ।

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। একারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিট থেকে এ নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকলেও ঠাণ্ডা ও কুয়াশার কারনে যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল ৬ টার পর থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে এবং দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি রয়েছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102