বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চায় ইউক্রেন, বললেন ট্রাম্প।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চায় ইউক্রেন, বললেন ট্রাম্প।

প্যারিসে ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চায়।

রোববার (৮ ডিসেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প অবিলম্বে যুদ্ধবিরতি এবং মস্কো ও কিয়েভের মধ্যে আলোচনার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রধান মিত্র সিরিয়ায় সরকার পরিবর্তনের খবর প্রকাশের পর ট্রাম্প এ মন্তব্য করলেন।

বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের পতন ঘটিয়েছে।

ট্রাম্প তার পোস্টে অনুমান করেন, আসাদের ‘রক্ষাকর্তা’ রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী নয়।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের কারণে সিরিয়ার প্রতি সমস্ত আগ্রহ হারিয়েছে রাশিয়া। এমন একটি যুদ্ধে (সিরিয়ার গৃহযুদ্ধ) কখনই শুরু হওয়া উচিত ছিল না।

তিনি বলেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করতে চায় এবং পাগলামি বন্ধ করতে চায়। তারা হাস্যকরভাবে ৪০০,০০০ সৈন্য এবং আরও অনেক বেসামরিক নাগরিককে হারিয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনা শুরু করা উচিত। যদি সংঘাতের সমাধান না হয় তবে এটি আরও বড় এবং আরও খারাপ কিছুতে পরিণত হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102