মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার প্রায় চার হাজার শ্রমিকদের বকেয়া বেতন ও হাজিরা বোনাসসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। ওই মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করছে।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানায় প্রায় চার হাজার শ্রমিক রয়েছে। বিগত তিন মাস ধরে শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। এ দাবি নিয়ে আরও কয়েকবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কারখানার কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেতন পরিশোধ করার আশ্বাস দিলে মহাসড়ক থেকে সরে যায়। কিন্তু কতৃপক্ষ বুধবার (২৭ নভেম্বর) রাতে হঠাৎ করে মেসেজ দিয়েছেন বৃহস্পতিবার বেতন পরিশোধ করা সম্ভব নয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ সময় মহাসড়কের দুপাশে বিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা। শ্রমিকরা জানিয়েছেন, কারখানার কর্তৃপক্ষ বারবার বেতন পরিশোধের আশ্বাস দিয়েও বেতন পরিশোধ করছে না।

এ সময় আশেপাশে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে কারখানার নিরাপত্তার জন্য সকাল থেকেই কারখানার ভেতরে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102