বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

এশিয়া কাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ। এবার অনূর্ধ্ব এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হক তামিম। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদ আবরার।

১৪ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন এ বছর যুব বিশ্বকাপ খেলা মারুফ মৃধা, শিহাব জেমস ও ইকবাল হোসেন ইমনরা। টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই সঙ্গী হচ্ছে শ্রীলঙ্কা ও নেপাল।

একই দিন একই সময়ে মাঠে নামবে এই দুই দলও। বাংলাদেশের বাকি দুই ম্যাচের একটি হবে ১ ডিসেম্বর, প্রতিপক্ষ নেপাল। আর গ্রুপের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনাল দুটি হবে ৬ ডিসেম্বর। অন্যদিকে ফাইনাল হবে ৮ ডিসেম্বর।

এবারের টুর্নামেন্টেও নিশ্চিতভাবেই বাংলাদেশের লক্ষ্য থাকবে ট্রফিটা ধরে রাখার। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশের যুবারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।

মূল দলের সঙ্গে অতিরিক্ত হিসেবে থাকছেন-

কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102