বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

প্রতিশোধের ম্যাচে ব্রাজিলের ড্র।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

প্রতিশোধের ম্যাচে ব্রাজিলের ড্র।

কোপা আমেরিকার শেষ আসরে উরুগুয়ের বিপক্ষে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। পেনাল্টিতে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।

আজ সেই প্রতিশোধ নেয়ার সুযোগ ছিল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা সন্তুষ্ট থাকতে হয়েছে ড্র নিয়ে । উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এ নিয়ে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো ব্রাজিল। আগের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল সেলেসাওরা।

২০২৪ সালের শেষটা জয়ে রঙিন করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও। প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করতে হয় তাদের।

সেখান থেকেই অবশ্য ফিরে এসেছে তারা। গোল পরিশোধের পর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের। রাফিনিয়া, ইগর হেসুস, ভিনিসিয়ুসরা মিস করেছেন একের পর এক সুযোগ।

উরুগুয়ে অবশ্য ব্যস্ত সময় পার করেছে রক্ষণে। ফেদে ভালভার্দের একমাত্র ফ্রি-কিক ছাড়া বলার মতো আক্রমণই ছিল না দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের। লাতিনের দুই ফুটবল পরাশক্তির লড়াইটা প্রথমার্ধ শেষে ছিল গোলশূন্য। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। সবচেয়ে উপভোগ্যও ছিল এই অর্ধ। বিরতির পর স্বাগতিক ব্রাজিল ত্রাস ছড়াতে শুরু করলেও এগিয়ে যায় উরুগুয়ে। ৫৫ মিনিটে গোলটি করেছেন ফেদেরিকো ভালভারদে। অবশ্য সফরকারীদের লিড টিকেছিল মাত্র ৭ মিনিট। রাফিনহার ক্রস উরুগুয়ে রক্ষণ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তখনই গারসনের সুযোগ সন্ধানী ভলি কাঁপিয়ে দেয় উরুগুয়ের জাল।

শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে লাতিন আমেরিকা বাছাইয়ের টেবিলে চতুর্থ স্থানে ছিল ব্রাজিল। পয়েন্ট হারিয়ে টেবিলেরও এক ধাপ নিচে চলে গেছে সেলেসাওরা। ১২ ম্যাচে ১৮ পয়েন্টের মালিক ব্রাজিলের জায়গা হয়েছে এখন পঞ্চম স্থানে। অন্যদিকে ২০ পয়েন্ট দ্বিতীয় স্থান কিছুটা মজবুত করেছে উরুগুয়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102