শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছোবলে আহত যুবক, সাপসহ হাসপাতালে হাজির রাজশাহীকে বিশ্বের অন্যতম সুন্দর নগরী করার ঘোষণা রাসিক প্রশাসক রিটনের কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’ র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪।

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তাররা হলেন- সাজ্জাদ হোসেন (২৮), সবুজ মিয়া (২০), কাউছার (২৬) ও ওসমান গনি (২৫)।

শুক্রবার (১৮ অক্টোবর) দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ভোরের দিকে দারুসসালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৫টি রামদা, ৪টি হাঁসুয়া ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

 

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন ডাকাত পালিয়ে যায়। এ ঘটনায় দারুসসালাম থানায় গ্রেপ্তার চারজনসহ অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু-তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102