বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

কড়াইল বস্তি থেকে নিখোঁজ ৬ বছরের শিশু উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলশান থানার কড়াইল বস্তি থেকে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু মোহাম্মদ রাতুল মিয়াকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিশুটিকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।

মঙ্গলবার সকালে মাদরাসা থেকে কড়াইল বস্তির কুমিল্লা পট্টিতে নিজ বাসায় ফেরার সময় পথ হারিয়ে ফেলে রাতুল। দীর্ঘ সময়েও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিশুটির সন্ধানে এলাকায় মাইকিং করা হয়।

দুপুরের দিকে কড়াইল বস্তি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিটিসিএল কলোনির ৫ নম্বর গেটের পাশে শিশুটিকে একা কাঁদতে দেখেন বনানীর কড়াইল গোডাউন গার্ডের পিসি মো. আবদুল জব্বার। বিষয়টি নজরে আসার পর তিনি ও দায়িত্বে থাকা আনসার সদস্যরা দ্রুত শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে যান।

পরে আশপাশের এলাকায় খোঁজখবর নেওয়া এবং শিশুটির পরিচয় ও পরিবারের তথ্য যাচাই করে রাতুলকে স্বজনদের কাছে হস্তান্তর করেন আনসার সদস্যরা।

নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের পরিবারের সদস্যরা। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিপদে পড়া শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও আনসার সদস্যদের এই মানবিক উদ্যোগ প্রশংসা পেয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102