মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন অভিনেত্রী আজমেরী হক বাঁধন দেশে ফিরে যা বললেন

সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক, ওষুধ ও বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপি ও বাঁকাল চেকপোস্টের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, পদ্মশাখরা, গাজীপুর, ভোমরা, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির পাশাপাশি বাঁকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ, পাতার বিড়ি, টপিকোর্ট মলম, তুফান লোশন, মোবাইল ফোন, মোবাইল যন্ত্রাংশ, উইনসেরেক্স ও এসকাফ সিরাপ এবং বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া পণ্যের মধ্যে রয়েছে— পদ্মশাখরা বিওপি থেকে ১ লাখ ৪২ হাজার ৮০০ টাকা মূল্যের উইনসেরেক্স সিরাপ, ভোমরা বিওপি থেকে ১ লাখ ৭৫ হাজার ৪৩৫ টাকার পাতার বিড়ি, মলম, লোশন ও মোবাইল ফোন, গাজীপুর ও বৈকারী বিওপি থেকে মোট ১ লাখ ৮২ হাজার ৪০০ টাকার মোবাইল যন্ত্রাংশ এবং কাকডাঙ্গা বিওপি থেকে ২ লাখ ৯৩ হাজার ৫০০ টাকার ওষুধ ও মদ।

এ ছাড়া মাদরা ও হিজলদী বিওপি থেকে ২৭ হাজার টাকার মদ, চান্দুরিয়া বিওপি থেকে ১০ হাজার টাকার এসকাফ সিরাপ এবং বাঁকাল চেকপোস্ট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

বিজিবির তথ্যমতে, জব্দ করা চোরাচালানি পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৯১ হাজার ১৩৫ টাকা। শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বলেন, অবৈধ ভারতীয় পণ্যের অনুপ্রবেশ দেশীয় শিল্প ও সরকারি রাজস্ব—উভয়ের জন্যই ক্ষতিকর। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102