সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার দুই যুগ ধরে বিনা ভাড়ায় ব্যবসা করছে ২৮ দোকানদার কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

যেভাবে মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শিখবেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র কিংবা ওটিটি—অভিনয়ের নানা মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘ অভিনয়জীবনে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এবার আগ্রহীরা সরাসরি এই অভিনেতার কাছ থেকেই অভিনয়ের বিভিন্ন কৌশল শেখার সুযোগ পাচ্ছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অভিনয়বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালস’ আয়োজিত এ কর্মশালায় নিজের দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে অংশগ্রহণকারীদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেবেন মোশাররফ করিম।

কর্মশালাটি দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে বিকেল ৪টায় এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ‘অভিনয়ের তত্ত্ব’ শীর্ষক এ পর্বে আলোচনা করবেন নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ইউসুফ হাসান অর্ক।

এ পর্বে অভিনয় ও পরিবেশনার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি, স্বাভাবিক ও শৈলীভিত্তিক অভিনয়পদ্ধতি, চরিত্র নির্মাণ, অভিনয়ের গতি ও ছন্দ, শারীরিক অভিব্যক্তি এবং অভিনয়ে সংগীতধর্মিতার ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।

এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে মোশাররফ করিমের বিশেষ অভিনয়বিষয়ক পাঠ। ‘অভিনয়ের শিল্প’ শীর্ষক এ পর্বে নিজের দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।

চরিত্রের জন্য মানসিক প্রস্তুতি, চরিত্রকে গভীরভাবে বোঝা ও চরিত্রের মধ্যে প্রবেশের পদ্ধতি, আবেগকে বিশ্বাসযোগ্য অভিনয়ে রূপ দেওয়ার কৌশল এবং পরিচালকের নির্দেশনা বুঝে নিজের অভিনয়ের সঙ্গে তা সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন মোশাররফ করিম।

একজন পেশাদার অভিনেতা হিসেবে কীভাবে অভিনয়জগতে নিজের ক্যারিয়ার গড়ে তোলা যায়, সে বিষয়েও নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরবেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় সর্বোচ্চ ৫০ জন অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহীদের নির্ধারিত ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও কর্মশালা-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে আয়োজক প্রতিষ্ঠানের ফেসবুক পেজে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102