রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

আ.লীগ দেশের অর্থনীতি ভঙ্গুর করে পালিয়েছে : সমাজকল্যাণমন্ত্রী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাট করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিরামপুর পৌর বিএনপির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লেও তারা দেশের অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্য ও শিক্ষাসহ প্রায় সব খাত ধ্বংস করে গেছে। বর্তমান বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সড়ক, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাত্র সাত মাসে সবকিছু ঢেলে সাজানো সম্ভব নয়। দেশের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কিছুটা সময় প্রয়োজন হলেও বিএনপি সরকার এসব সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102