রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে মদ ব্যবসার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে বহিষ্কার করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আল মামুন সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিলের (৩৩) বাসায় ক্রেতা সেজে অভিযান চালায় পুলিশ। তবে শাকিল পালিয়ে গেলে অবৈধভাবে মদ রাখা ও বিক্রির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাসা থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বন্দর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু শাকিলকে বহিষ্কার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102