রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

বিজিবির অভিযানে সীমান্তে মোটরসাইকেল ও ভারতীয় গরু জব্দ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ও পানবাড়ী সীমান্ত এলাকা থেকে ১টি ভারতীয় মোটরসাইকেল এবং ৬টি বড় ষাঁড় গরু জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

​বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে কুচলিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৮০৩/৪-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কবরস্থান’ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাইপথে ভারত থেকে আনা কাগজপত্রহীন ১টি পরিত্যক্ত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।

​অপরদিকে,  ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পানবাড়ি ও আঙ্গরপোতা বিওপির যৌথ টহল দল ফরিদের ঘাট ও স্বাধীন বাংলা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। ভারত থেকে কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে রেখে দ্রুত ভারতীয় ভূখণ্ডের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি বড় ভারতীয় ষাঁড় গরু জব্দ করে টহল দল।

​রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, উদ্ধারকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102