রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে পরিবেশ সুরক্ষায় সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালাই উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) কালাই উপজেলা শাখা। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে এ কর্মসূচিতে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা ভূমি অফিসে এবং একটি মসজিদ ও মন্দিরে ডাস্টবিন স্থাপন করা হয়। পরে উপজেলা পরিষদ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও বৃক্ষরোপণ করা হয়। এ সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ ও সুন্দর জীবনযাপনের অন্যতম পূর্বশর্ত। পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস আমাদের সবার মধ্যে গড়ে তুলতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। সচেতনতামূলক কার্যক্রমে তরুণদের এমন অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষায় এ ধরনের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

আয়োজকরা বলেন, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে শুধু প্রশাসন বা কোনো নির্দিষ্ট সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য সমাজের প্রতিটি মানুষের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাস্টবিনের যথাযথ ব্যবহার এবং বেশি করে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102