বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্ঠ নিরাময়ে দরকার সচেতনতা ও সমন্বিত উদ্যোগ সাইনবোর্ড নেই, অনুমোদনও নেই : চাঁদপুরে এমএলএম প্রতিষ্ঠানকে জরিমানা বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনালে ট্রফি জিতল যে দল আশুলিয়ায় দম্পতি-নবজাতক হত্যায় জড়িত সাবেক প্রেমিক আট বছর পর ফিরেও ব্যর্থ, প্রতিক্রিয়ায় যা বললেন প্রীতি জিনতা বেনাপোল স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নে ২৭৭ কোটি টাকা ব্যয়ের অনুমোদন ঠাসা সূচিতে টিম ম্যানেজমেন্টের ভাবনায় পেসারদের ওয়ার্কলোড ভয়ংকর সেই ‘ভাতার মারিতেই’ গড়ে উঠছে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় সুন্দরগঞ্জে তিস্তার ভাঙনে নিঃস্ব মানুষ, গৃহহীন শত শত পরিবার হাসিনাকে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

চিকিৎসাবিজ্ঞানে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই রাজনীতিকের নেতৃত্বে দেশের স্বাস্থ্য খাতে কার্যকর পরিবর্তন ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

গত মঙ্গলবার জাতীয় সংসদে সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম মনির কমিটি গঠনের প্রস্তাবের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয় এবং অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উপদেষ্টা পরিষদের সদস্য। চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার পাশাপাশি রাজনীতিতেও তিনি মানুষের কল্যাণ ও জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে কাজ করে আসছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো গাজীপুর-৩ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই কমিটির নেতৃত্বে তাঁকে দায়িত্ব দেওয়ায় তাঁর চিকিৎসা ও জনস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞতা কাজে লাগবে বলে মনে করছেন স্থানীয় নেতা-কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁর সমর্থকেরা বলছেন, দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা, সরকারি স্বাস্থ্যসেবায় জবাবদিহি বাড়ানো, চিকিৎসা খাতে অনিয়ম-দুর্নীতি কমানো এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় গাজীপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা এ দায়িত্বকে গাজীপুরবাসীর জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে শুভেচ্ছা জানিয়েছে শ্রীপুর প্রেসক্লাব। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা এবং সংসদীয় দায়িত্ব-দুইয়ের সমন্বয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু স্বাস্থ্য খাতের নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে শহরের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার দিকে তাকিয়ে রয়েছেন অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102