বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের ইবির সায়েন্স ক্লাবের নিজস্ব ওয়েবসাইট ও ই-পেমেন্ট সিস্টেম চালু হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা হাজার ছাড়াল হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল কেন বিশ্বে সরকারি ছুটি বাংলাদেশে বেশি? লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ ৫ যুবক, তিন বছরেও মেলেনি সন্ধান ইতালিতে কাউকে তরল বা পানি ছুড়ে মারলে শাস্তি কী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : আইসিটিমন্ত্রী

চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বাংলাদেশি দল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

চীনের শি’আনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক স্পেস কো-অপারেশন অর্গানাইজেশন (এপিএসসিও) কিউবস্যাট প্রতিযোগিতা (এসিসি) সামার ক্যাম্পে বাংলাদেশি গবেষক ড. শাহনেওয়াজ সিদ্দিকীর নেতৃত্বে একটি গবেষক দল অংশ নিয়েছে। ১২ থেকে ২৫ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন দেশের গবেষক ও অংশগ্রহণকারীরা কিউবস্যাট প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ নেন।

ড. শাহনেওয়াজ সিদ্দিকী নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত। চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে আয়োজিত সামার ক্যাম্পে কিউবস্যাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবসিস্টেম নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের মধ্যে ছিল অনবোর্ড কম্পিউটিং, কন্ট্রোল সিস্টেম, যোগাযোগব্যবস্থা, পাওয়ার সিস্টেম, স্ট্রাকচারাল ইন্টিগ্রেশন, থার্মাল ম্যানেজমেন্ট এবং গ্রাউন্ড স্টেশন ইন্টারফেসিং। হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কিউবস্যাটের নকশা, নির্মাণ ও পরিচালনার বিভিন্ন প্রযুক্তিগত দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়।

ড. শাহনেওয়াজের নেতৃত্বাধীন বাংলাদেশি দলটি বাংলাদেশে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন (স্পারসো)-এর সমন্বয়ে একটি কঠোর বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পায়।

এপিএসসিওর বাংলাদেশি ফোকাল এজেন্সি স্পারসোর আহ্বানে সাড়া দিয়ে দলটি একটি কিউবস্যাটের বিস্তারিত নকশা জমা দেয়। পরে এপিএসসিওর বিশেষজ্ঞ প্যানেল নকশাগুলো মূল্যায়ন করে অনুমোদন দেওয়ার পর দলটি সামার ক্যাম্পে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

সামার ক্যাম্প শেষ হওয়ার পর এখন প্রকল্পটির পরবর্তী ধাপে এগিয়ে যাবে ড. শাহনেওয়াজের নেতৃত্বাধীন দল। এ পর্যায়ে প্রস্তাবিত কিউবস্যাটের ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি, পরীক্ষা ও যাচাইয়ের কাজ করা হবে।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশি গবেষকদের আন্তর্জাতিক পর্যায়ের কিউবস্যাট কর্মসূচিতে অংশগ্রহণ এবং পরবর্তী ধাপে নিজস্ব প্রকৌশল মডেল তৈরির উদ্যোগ দেশের কিউবস্যাট ও মহাকাশপ্রযুক্তি গবেষণাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102