শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাঁধের ঢালে লাভের স্বপ্ন কৃষকের আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই সরকার টিকবে না মানুষ এখনই বলছে’ : কর্নেল অলি আহমদ সাপ্তাহিক দুই দিন ছুটিসহ নগদে চাকরি, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড শাপলা চত্বরে ১১ দলের লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু রিয়ালে ফিরতে চান মদ্রিচ, বেঁধে দিলেন শর্ত মালদ্বীপে থাকবে না কোনো ভারতীয় সেনা, মুইজ্জুর কঠোর বার্তা ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর ভাঙ্গায় ঝালোডাঙ্গার বিলে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

টেকসই পানি ব্যবস্থাপনায় কেএসবি ও গ্রিন ডট লিমিটেডের যৌথ আয়োজন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশে টেকসই পানি ব্যবস্থাপনা নিয়ে কেএসবি ও গ্রিন ডট লিমিটেডের যৌথ আয়োজন ‘টেকসই পানি ব্যবস্থাপনার সমাধান’ শীর্ষক অনুষ্ঠান।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার র‍্যাডিসন হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে পানি সরবরাহ, পানি সংগ্রহ ও পরিবহন, বর্জ্যপানি পরিশোধ, পানি পুনর্ব্যবহার এবং আধুনিক পাম্পিং প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি জ্বালানি ব্যয় কমানো, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে ব্যয়-সাশ্রয়ী ও টেকসই পানি অবকাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
কেএসবি জার্মানির ভাইস প্রেসিডেন্ট ফিলিপ স্টর্চ আধুনিক পাম্পিং প্রযুক্তির মাধ্যমে পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনায় দক্ষতা, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহার পানি ও বর্জ্যপানি ব্যবস্থাপনা ব্যবস্থার পরিচালন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গ্রিন ডট লিমিটেডের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম বলেন, কেএসবির আন্তর্জাতিক প্রযুক্তিগত অভিজ্ঞতা এবং গ্রিন ডট লিমিটেডের স্থানীয় প্রকৌশল সক্ষমতার সমন্বয়ে বাংলাদেশের পানি অবকাঠামো উন্নয়নে আরো কার্যকর, আধুনিক ও টেকসই সমাধান তৈরি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন ডট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নার্গিস সুলতানা। কেএসবি ইস্ট জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার ও আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (ইস্ট জোন) জ্যোতির্ময় এস. বোস, রপ্তানি ব্যবস্থাপক মীনা কুমারী, এবং ভাইস প্রেসিডেন্ট–অপারেশনস ও প্রধান পরিচালন কর্মকর্তা (সোলার পাম্পস) সুনীল বাপাট। এ ছাড়া কেএসবি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এস. এম. সাইদুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পানি ও অবকাঠামো খাতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রকৌশলী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আহতেশামুল রাসেল খান, পরিকল্পনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল কাইয়ুম, জিওবি/ইউনিসেফ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক সাইফুর রহমান, গেটস ফাউন্ডেশনের ড. মুহিত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোহাম্মদ সাইফ উদ্দিন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।

এ ছাড়া পানি ও অবকাঠামো খাতের অন্যান্য বিশিষ্ট প্রকৌশলী ও পেশাজীবীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102