বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কেন বিশ্বে সরকারি ছুটি বাংলাদেশে বেশি? লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ ৫ যুবক, তিন বছরেও মেলেনি সন্ধান ইতালিতে কাউকে তরল বা পানি ছুড়ে মারলে শাস্তি কী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : আইসিটিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে কী বলেছিলেন অভিনেত্রী বাঁধন ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব আহমেদ শরীফ মোহাম্মদ আল মোমিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আকস্মিক ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর ফ্রান্সের অলনে-সু-বোয়া (Aulnay-sous-Bois) শহরের রবার্ট বালাঞ্জার ইন্টারকমিউনাল হাসপাতাল সেন্টারে (Robert Ballanger Intercommunal Hospital Center) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রামের বাসিন্দা শরীফ আল মোমিন দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করে বাংলাদেশি কমিউনিটির কল্যাণ, ঐক্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা এবং মানবিক মূল্যবোধের কারণে তিনি কমিউনিটির সর্বস্তরে ছিলেন শ্রদ্ধাভাজন ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব।

মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তাঁর জানাজার নামাজ আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ কমিউনিটি মসজিদে (১২৭ Boulevard Maxime Gorki, 93240 Stains, France) অনুষ্ঠিত হবে। পরে প্যারিসের উপকণ্ঠের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জানাজায় অংশগ্রহণ করে তাঁর শেষ বিদায়ে শরিক হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শরীফ আল মোমিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ এবং ফ্রান্স-বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দেবেশ বড়ুয়াসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102