বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কেন বিশ্বে সরকারি ছুটি বাংলাদেশে বেশি? লিবিয়া যাওয়ার পথে নিখোঁজ ৫ যুবক, তিন বছরেও মেলেনি সন্ধান ইতালিতে কাউকে তরল বা পানি ছুড়ে মারলে শাস্তি কী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : আইসিটিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে কী বলেছিলেন অভিনেত্রী বাঁধন ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ

হাসিনাকে ফেরত পাঠানো হলেই গ্রেপ্তার করা হবে : শামা ওবায়েদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এরপর তাকে কারাগারে যেতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি বিদেশে বসে কী বলছেন, সেটি বিবেচ্য বিষয় নয়। শেখ হাসিনাসহ তার দলের অনেক নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন। তাদের দেশে ফিরিয়ে আনতে অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করছে। বিষয়টি ভারতের বিচার বিভাগও দেখছে।

মক্কা প্যাক্ট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এ প্রতিরক্ষামূলক সাময়িক জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভবিষ্যতে কোনো নতুন ফোরাম বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের পররাষ্ট্রনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। দেশের মানুষের স্বার্থ ও সম্ভাব্য উপকার বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান, কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহম্মদ হানজালা, মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102