বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব শরীফ আল মোমিনের ইন্তেকাল রুবিওর লাতিন আমেরিকা সফর শুরু, মার্কিন প্রভাব সুসংহত করাই উদ্দেশ্য বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যু রূপপুর প্রকল্পে অগ্নিকাণ্ড: ৪০ ঘন্টায়ও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট বরিশালে ময়লার স্তূপে পাশাপাশি মিলল ২ নবজাতকের মরদেহ টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত ইনচার্জ পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, আবেদন নেওয়া শুরু বাঁধনের ওপর হামলায় সরব দৃশ্যশিল্পী সমাজ পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির শুভসূচনা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, থানায় জিডি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন।

মঙ্গরবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তিনি ভোলা মডেল থানায় জিডি করেন। এতে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে আছেন— ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিযনের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জলিলের ছেলে রিফাত (১৯) ও মো. নাছিরের ছেলে মো: মাসুম (১৮)।

খন্দকার আল আমিন বলেছেন, “শুক্রবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে ভিডিওতে অশ্লীল ভাষায় গালি দেন অভিযুক্তরা, যা কখনই মেনে নেওয়া যায়না। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় একটি সাধারণ জিডি করেছি।”

তিনি জানান, প্রশাসন দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির ব্যবস্থা করলে এমনভাবে কেউ আর কখনো এমন অপরাধ করার সাহস পাবে না।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102