রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট-পাউরুটি উৎপাদন, বেকারীকে জরিমানা রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী বিয়ানীবাজারে পরিত্যক্ত হয়ে পড়ে আছে প্রায় দুই কোটি টাকার সরকারি সবজি শেড কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার প্রতিষ্ঠানে প্রাণবন্ত কর্মপরিবেশের জন্য খেলাধুলা ও বিনোদন গুরুত্বপূর্ণ : মারুফ সাত্তার আলী নাটোরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ৯ হজে সাশ্রয় হওয়া ৫ কোটি টাকা হাজিদের ফেরত দেবে সরকার: ধর্মমন্ত্রী স্থায়ী সংস্কারের অভাবে সুইচগেটের বেহাল দশা, বড় বিপর্যয়ের শঙ্কা রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময়

বিকেলে শপথ নেবেন পিএসসির নতুন চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ শপথ নেবেন।

রোববার (৬ আগস্ট) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে সম্প্রতি প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ৩ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে ওই চিঠি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, পিএসসির নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে আগামী ৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে নিয়োগ দিয়েছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে, তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তা র ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সে সময় পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে বহাল থাকবেন।

সম্প্রতি পিএসসির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এরপর চেয়ারম্যানের পদটি শূন্য হয়। গত ১৮ আগস্ট তিনি পদত্যাগ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। ২০২৪ সালে গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102