রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

পশ্চিমবঙ্গে টানা তিন দিনের ছুটি, সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সেপ্টেম্বরের শুরুতেই টানা ছুটির সুযোগ পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের সরকারি কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। জন্মাষ্টমী উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সরকারি অফিস, স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি ও সরকারপোষিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি কর্মীরা টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন।

আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে ছুটির আবহ থাকবে। রাজ্য সরকারের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ৪ সেপ্টেম্বর শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে সব সরকারি দপ্তর বন্ধ থাকবে। একই দিনে সরকারি ও সরকারপোষিত স্কুল-কলেজও বন্ধ থাকবে।

এর পরদিন ৫ সেপ্টেম্বর শনিবার। সরকারি দপ্তরগুলোতে এ দিন সাপ্তাহিক ছুটি থাকায় জন্মাষ্টমীর ছুটির সঙ্গে শনিবারের ছুটি যুক্ত হচ্ছে। এরপর ৬ সেপ্টেম্বর রোববার হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন।

শিক্ষার্থী ও শিক্ষকদের জন্যও থাকছে ছুটির সুবিধা। ৪ সেপ্টেম্বর শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরদিন ৫ সেপ্টেম্বর শনিবার স্কুলে অর্ধদিবস ছুটি থাকবে। এরপর ৬ সেপ্টেম্বর রোবার হওয়ায় শিক্ষার্থীদের জন্যও টানা ছুটির আবহ তৈরি হচ্ছে।

অর্থাৎ, সেপ্টেম্বরের শুরুতেই পশ্চিমবঙ্গে সরকারি কর্মী ও শিক্ষার্থীদের জন্য তৈরি হচ্ছে টানা ছুটির সুযোগ। সরকারি কর্মীদের ক্ষেত্রে শুক্রবারের ছুটির সঙ্গে শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট তিন দিনের ছুটি হচ্ছে।

অন্যদিকে, শিক্ষার্থীরা শুক্রবার পূর্ণ ছুটি, শনিবার অর্ধদিবস এবং রবিবার সাপ্তাহিক ছুটি পাবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102