রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

গতকাল বৃহস্পতিবার কেঁপেছিল নেপাল। এর পরদিন আজ শুক্রবার সকালে, চীনের স্থানীয় সময় অনুযায়ী দুপুরে কেঁপে উঠল চীন। এর পরই আগামী কয়েক ঘণ্টায় নেপালে ফের হড়পা বানের আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

চীনা আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) তথ্য অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লংচাং শহরে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। বেইজিং সময় দুপুর ১টা ১৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ২৯ দশমিক ২৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৫ দশমিক ২২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩ কিলোমিটার।

লংচাং সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে নেইজিয়াংয়ের প্রশাসনিক এলাকার অন্তর্ভুক্ত একটি শহর। এটি চংকিং পৌরসভার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এবং চেংদু ও চংকিং—এই দুই প্রধান শহরের প্রায় মাঝামাঝি। শুক্রবার ওই অঞ্চলেই ভূমিকম্পটি আঘাত হানে।

এর আগে বৃহস্পতিবার রাতেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার রাতে নেপালের পূর্বাঞ্চলীয় পার্বত্য এলাকায় রিখটার স্কেলে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। এর স্থানাঙ্ক ছিল ২৭ দশমিক ৮৫৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102