সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে : বিমান ও পর্যটনমন্ত্রী দারিদ্র্যের নির্মম কষাঘাত: মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন অসহায় মা ‘গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীন নয়’—বাগেরহাটে ডা. শফিকুর রহমান বাগেরহাটে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত রামপালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট ও বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

অক্সফোর্ড খ্যাত বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। ১৯১৮ সালের ৯ আগস্ট বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি গৌরব ও সাফল্যের ১০৭ বছর পূর্ণ করে ১০৮ বছরে পদার্পণ করেছে।

রবিবার (৯ আগস্ট) সকালে ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বর্ণিল র‌্যালির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো কলেজ ক্যাম্পাসকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে।

দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার অন্যতম প্রধান এই বিদ্যাপীঠটি ১৯৭৯ সালে জাতীয়করণ করা হয় এবং এটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অত্যন্ত সুনামের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানে কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার, পিইউও মোঃ সাইফুর রহমান ফারুকী, পিইউও মেরাজ সরদার, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কলেজের শিক্ষার্থী’বৃন্দ এবং সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১০৮ বছরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ ভবিষ্যতেও শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে এমনটাই প্রত্যাশায় সকলের।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102