শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৪ জনে পৌঁছেছে। এর আগে এ সংখ্যা ছিল ২৫ জনে। শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কুমানোতো প্রিফেকচার সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে আঘাত হানা এই ভূকম্পনে আরও অন্তত ছয়জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ভূমিকম্পের তীব্রতায় অঞ্চলটির একের পর এক ভবন ধসে পড়েছে, একাধিক প্রধান সড়ক ফেটে চৌচির হয়ে গেছে এবং পণ্ড হয়ে পড়েছে সার্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা।

প্রতিবেদনে জানানো হয়, এ ঘটনায় বেশিরভাগ মৃত্যু দুটি বড় দুর্ঘটনার কারণে। এর মধ্যে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি পেপার মিল বা কাগজ কল রয়েছে, যা ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অন্য দুর্ঘটনাটি ঘটে ‘অ্যাওন’ নামক একটি শপিং মলে, যেখানে ভূমিকম্পের পর এক সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে।

মঙ্গলবার জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুর কুমামতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী কম্পনটির কেন্দ্রস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে।

দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) সম্ভাব্য বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় এড়াতে উপকূলীয় অঞ্চলজুড়ে তাৎক্ষণিক সতর্কতা জারি করে।

সংস্থাটি জানায়, উপকূলীয় এলাকাগুলোতে প্রায় ১ মিটার (৩.২৮ ফুট) পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে তাৎক্ষণিক সুনামি সতর্কতা জারি করে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102