সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কোনো উপসর্গ ছাড়াই মানুষ অন্ধ হতে পারে যে কারণে মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক আটক ইবিতে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ মালয়েশিয়ায় প্রবাসীদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ছাতকে পুলিশ হেফাজত থেকে হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ আলফাডাঙ্গায় বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় ছাত্রদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন চট্টগ্রামে ওসিসহ ৮ জনের বিরুদ্ধে মামলা সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু নাটোরে ২৪০ কেজি ভেজাল মধু জব্দ, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাবাহিনী প্রধান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে আজ রোববার (২৮ জুন) রওনা হয়েছেন।

সফরকালে তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সফর বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102