বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫২ পরিবারের শিশু পুনরায় বিদ্যালয়মুখী, নেপথ্যে ওয়ার্ল্ড ভিশনের বিকল্প আয়ের সুযোগ ও সুনিবিড় পর্যবেক্ষণ বাগেরহাট জেলা হাসপাতালে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ যানবাহন পুড়ে ছাই চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া রেহানার পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঘর ও অর্থ সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের ১০৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ র‌্যাব বিলুপ্ত হয়ে আসছে এসআরবি দুলুকে গুলির চেষ্টা, আটক যুবকের পরিচয় মিলেছে হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল চলনবিলে ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে : বিমান ও পর্যটনমন্ত্রী দারিদ্র্যের নির্মম কষাঘাত: মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন অসহায় মা

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি দেবে বিজয় সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

তামিলনাড়ু সরকারের নতুন উদ্যোগ ‘থাইমামান থাঙ্গা মোথিরা থিট্টাম’-এর আওতায় সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে ১ গ্রাম ওজনের একটি সোনার আংটি উপহার দেওয়া হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করবে।

গত মঙ্গলবার সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের জন্মদিন থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া এবং তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা পরিবারের নবজাতকেরা এই সুবিধার জন্য যোগ্য হবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাই-এর জন্মবার্ষিকীতে।

সরকার জানিয়েছে, ‘থাইমামান থাঙ্গা মোথিরা থিট্টাম’ ছিল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-এর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এই প্রকল্পের মাধ্যমে সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো, সরকারি হাসপাতালে সন্তান জন্মদানকে উৎসাহিত করা এবং মাতৃত্বের আনন্দকে স্মরণীয় করে তোলাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাতৃ ও শিশু কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। এরই মধ্যে গর্ভবতী নারীদের আর্থিক সহায়তা, বিনামূল্যে প্রসব ও নবজাতকের পরিচর্যা, জরুরি প্রসূতি সেবা এবং পুষ্টি সহায়তাসহ একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

সরকারের মতে, এই নতুন প্রকল্পটি তামিলনাড়ুর একটি ঐতিহ্যবাহী প্রথা থেকে অনুপ্রাণিত। সেই প্রথায় নবজাতককে আশীর্বাদস্বরূপ ‘থাইমামান সীর’ (মায়ের ভাই বা মামার দেওয়া উপহার) হিসেবে সোনাসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানিয়েই ‘থাইমামান থাঙ্গা মোথিরা থিট্টাম’ চালু করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102