মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

স্বরলিপি-নিজামের ‘কে তুমি’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রতি বছর ঈদ উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে সংগীতাঙ্গন। শিল্পীরা প্রকাশ করেন নতুন নতুন গান। এবারও ব্যতিক্রম হয়নি। কোরবানি ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘কে তুমি’ শিরোনামের একটি গান। এতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিনা করিম স্বরলিপি ও নিজাম উদ্দিন।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর নিজাম উদ্দিনের। ‘কে তুমি’ শিরোনামের এ গানের সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।

গানটি প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, গানটির কথা-সুরে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এতে সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আমার সঙ্গে গেয়েছেন স্বরলিপি। উনি সুকণ্ঠী। এখানেও দারুণ গেয়েছেন। আশা করি, সবার ভালো লাগবে।

স্বরলিপি বলেন, সুন্দর একটি গান। ফিল্মি স্টাইলের। গাইতে বেশ ভালো লেগেছে। নিজাম ভাইয়ের কথা-সুরের সঙ্গে সুমন কল্যাণ দাদার সংগীতের দারুণ সমন্বয় ঘটেছে। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।

সুমন কল্যাণ বলেন, উৎসবের মানেই অবসর। আর অবসরে শোনার উপযুক্ত গান এটি। নিজাম উদ্দিন ভাইয়ের কথা-সুরের সঙ্গে তার গায়কীর সুন্দর সম্মিলন ঘটেছে। স্বরলিপি বরাবরই ভালো গায়। এখানেও ব্যতিক্রম ঘটেনি। আশা করি, শ্রোতাদের সমাদর পাবে।

গানটি প্রকাশ পাবে ঈদের দিন, ২৮ মে সন্ধ্যায়। মেলোডাইভ নামের একটি ইউটিউব চ্যানেলে গানটির একটি লিরিক্যাল ভিডিও মুক্তি দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102