রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিশোরগঞ্জের যুবক নিহত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘ময়না’ রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব এলাকায় কোরবানির জন্য গরু দেখতে গিয়ে নিভে গেল দুই বন্ধুর প্রাণ তিন ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৩ প্রাণ নতুন মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার ঈদে নৌপথে নিরাপদ যাতায়াত ও দুর্ঘটনা রোধে কাজ করছে কোস্ট গার্ড ২ বছরের মধ্যে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে : ডিএসসিসি প্রশাসক কোন ফাইলে অনিয়ম হয়েছে তা প্রকাশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

হাম ও উপসর্গে ৬৮ দিনে ৪৯৯ শিশুর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬

হাম ও হামের উপসর্গে দেশে শিশুমৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেটেই মারা গেছে পাঁচজন। এ নিয়ে গত ৬৮ দিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪১৪ শিশু এবং হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৫৪০। একই সময়ে দেশে ৮ হাজার ৩২৯ শিশুর হাম শনাক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি এখন জাতীয় স্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। তারা স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রীয়ভাবে টিকা উৎপাদন, আক্রান্ত শিশুদের বিনা মূল্যে চিকিৎসা এবং বিশেষ টিকাদান কর্মসূচি জোরদারের দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, শুধু টিকাদান নয়, আক্রান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ, হাসপাতালে আলাদা ইউনিট চালু এবং পুষ্টিহীন শিশুদের জন্য বিশেষ সহায়তা জরুরি। নিয়মিত টিকাদানে ঘাটতি, টিকার সংকট এবং সচেতনতার অভাবের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, সরকার এরই মধ্যে জরুরি টিকাদান কর্মসূচি চালু করেছে এবং ঈদের পর আবারও বিশেষ কর্মসূচি শুরু হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102